৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সাবরাংয়ে মহিলা মেম্বার পদে জয়ী হওয়ায় জনগণের ভালোবাসায় সিক্ত ফারিহা ইয়াসমিন

টেকনাফে প্রতিনিধি:

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক- মেম্বার মরহুম সলিম উল্লাহর সুযোগ্য কন্যা সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে ফারিহা ইয়াসমিন মাইক মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করায় তিনি মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন।

(২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৪ হাজার ৩ ভোট পেয়ে অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্র ভিত্তিক প্রিসাইডিং অফিসার প্রদত্ত ফলাফলে তিনি ৭ নং ওয়ার্ডে ২০২৪ ভোট, ৮ নং ওয়ার্ডে ৮৩৩ ও ৯ নং ওয়ার্ডে ১১৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সনজিদা বেগম পেয়েছেন ৩ হাজার ৪০৪ ভোট। ভোটের ব্যবধান ৫৯৯ ভোট।

তারুণ্যের অহংকার গরিবের বন্ধু হওয়ার জন্য, সমাজ সেবক হওয়ার উদ্দেশ্যে রোকসানা বেগম নির্বাচিত হওয়ায় এলাকায় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে। অএ ওয়ার্ডের সকল ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রতীক “মাইক”-এ ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে মাইক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন সে সকল ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফারিহা ইয়াসমিনের বাড়ি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭ নং ওয়ার্ডের মাঝের পাড়া। এখানকার প্রতিটি মানুষ ও জনপদ তার চেনাজানা।

এ প্রসঙ্গে সদা হাস্যময়ী ও সদালাপী ফারিহা ইয়াসমিন জানান, আমি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে বিজয়ী হয়েছি এখন আমার লক্ষ্য ৭, ৮ ও ৯নং ওয়ার্ডকে ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকায় পরিণত করা।এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সর্বাত্নক সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।