মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সাতক্ষীরায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে হত্যা

শেয়ার করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামী-স্ত্রীসহ দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শাহিনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল এ খবর নিশ্চিত করে জানান, খলসী গ্রামে নিজেদের বাসায় একটি কক্ষে ঘুমিয়ে ছিল দুই ভাই-বোন সিয়াম ও তাসনিম। এর মধ্যে আজ ভোরে কে বা কারা ওই কক্ষে ঢুকে প্রথমে ভাই-বোনকে গলাকেটে হত্যা করে। এ সময় তাঁদের গোঙানির শব্দ শুনে পাশের কক্ষে থাকা মা সাবিনা খাতুন ও বাবা শাহিনুর রহমান জেগে উঠতেই তাঁদেরও একইভাবে হত্যা করা হয়। পরে দুর্বৃত্ততা বাইরে থেকে শেঁকল দিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়।

শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, ওই বাড়িতে তাঁদের মা ও ভাইয়ের পরিবারের চারজনসহ মোট ছয়জন থাকত। গতকাল বুধবার তাঁদের মা ও বড় ভাই আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। এর মধ্যে আজ ভোরে বাড়িতে গোঙানির শব্দ শুনে তিনি ছুটে আসতেই দেখেন সবাই মারা গেছে।

রায়হানুল অভিযোগ করেন, পাশের একটি পরিবারের সঙ্গে তাঁদের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাঁর।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

শেয়ার করুন