মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

সাতকানিয়ায় সাংবাদিক হেলাল হুমায়ূনের জেয়াফত সম্পন্ন

শেয়ার করুন

received_1820032004921699
দৈনিক নয়াদিগন্তের চট্টগ্রাম ব্যুরোচীফ হেলাল হুমায়ুনের জেয়াফত উপলক্ষে শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের তালগাঁও গ্রামের বাড়িতে জেয়াফত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদে আসর অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছাবের আহমদ আনসারী। এসময় চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: রেজাউল করিমসহ তার সহকর্মী সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খি এবং এলাকার লোকজন অংশগ্রহণ করেন। এছাড়া সাতকানিয়ার ১১টি মসজিদে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পরিবারের সদস্য,আত্মীয়-স্বজনসহ এলাকার বিপুলসংখ্যাক মানুষ হেলাল হুমায়ুনের কবর জেয়ারত করেন।
কৃতজ্ঞতা প্রকাশ :
এদিকে মরহুম হেলাল হুমায়ুনের স্ত্রী রোকসানা চৌধুরী তাঁর স্বামীর ইন্তেকালের পর চারটি নামাজের জানাজায় অংশগ্রহণকারী, বিভিন্ন স্মরণসভার আয়োজক কমিটি এবং অংশগ্রহনকারী, গণমাধ্যমে বিবৃতি দিয়ে সহমর্মিতাকারী ও সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে মরহুমের রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন