মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সাগরপাড়ের হোটেল কল্লোলের নকশা ভাংচুর নিয়ে উত্তেজনা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
চুক্তিপত্রের বাইরে গিয়ে কক্সবাজার সাগরপাড়ের হোটেল কল্লোলের নকশা পরিবর্তন, পরিবর্ধন ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হোটেল কল্লোল মালিক পক্ষের বাঁধাকে উপেক্ষা করে গত দুইদিন ধরে অর্ধশত শ্রমিক নিয়ে ভাড়াটিয়া এমডি ইমরান হাসান নির্মাণ কাজ চালিয়ে যাওয়া নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
সাগরপাড়ের হোটেল কল্লোল হোটেল মালিক পক্ষের অংশীদার হোসনে আরা আরজু  বলেন, কল্লোল হোটেল ভাড়া চুক্তিপত্রে উল্লেখ ছিলো হোটেল মূল নকশায় কোন কিছু নির্মাণ করতে হলে মালিক পক্ষের অনুমতি নিতে হবে। মালিক পক্ষের সাথে মিটিং এ বসতে হবে। কিন্তু আজ ২ দিন পর্যন্ত মূল নকশায় তথা হোটেলে স্থাপনা ভেঙে নতুন করে সাজাতে ব্যস্ত ভাড়াটিয়া ইমরান হাসান।
এব্যাপারে মালিক পক্ষের অংশীদার হোসনে আরা আরজু বলেন, গত ২ দিন যাবত হোটেলের নকশা ভাংচুর করে পরিবর্তন কাজ চালিয়ে যায়। আমি হোটেলে গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ করে আমাদের সাথে (মালিক পক্ষ) মিটিং এ বসতে বলি। তিনি আরও বলেন, উভয় পক্ষ আলোচনা ব্যতিত স্থাপনা নির্মাণ কাজও বন্ধ করতে বলি। কিন্তু  ভাড়াটিয়া পক্ষের ইমরান হাসান আমরা মালিক পক্ষের কোন কথা কর্ণপাত করছে না। সমানতালে স্থাপনা নির্মাণ  কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
হোসনে আরা আরজু আরও বলেন, হোটেল ভাড়া চুক্তিেত্রে স্পষ্ট উল্লেখ আছে, হোটেল নকশায় পরিবর্তন ও পরিবর্ধন করতে হলে অথবা কোন সংস্কার কাজ করতে হলে মালিক পক্ষের অনুমতি নিতে হবে। কিন্তু তারা সেই চুক্তি পত্রের নিয়ম ভঙ্গ করেছেন। মালিক পক্ষের মূল স্থাপনা ভেঙ্গে নির্মাণ কাজ করে আইন ভঙ্গ করেছেন। গত ২ দিন যাবত হোটেলে গিয়ে কাজ বন্ধ করার জন্য বারবার অনুরোধ করলেও তারা এ ব্যাপারে কোন কথা কর্ণপাত করছে না।
তিনি বলেন, আমরা হোটেল অংশীদার সকলের সিদ্ধান্ত মোতাবেক এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এব্যাপারে হোটেল ভাড়াটিয়া এমডি  ইমরান হাসানের বক্তব্য নেওয়ার জন্য চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন