মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

সাগরপথে মালয়েশিয়া : ফের ২০ বাংলাদেশি আটক

শেয়ার করুন

দু’দেশের কঠোর নজরদারি থাকার পরেও সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক হয়েছে ২০ বাংলাদেশিসহ ২৪ জন। ২১ সেপ্টেম্বর ভোর আড়াইটা থেকে টানা সাড়ে চার ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের কাছে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না। দেশটির স্পেশাল ব্রাঞ্চ পিজিএর সাগর তীরে নিয়মিত টহলের সময় ৪টি প্রাইভেট কারের গতি সন্দেহ হলে আটকের পর চেক করে ২০ বাংলাদেশিসহ স্থানীয় ৪ নাগরিককে গ্রেপ্তার করে। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য বানতিং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, ওই এলাকা থেকে ৩০ জনের বেশি বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সেলাংঙ্গর প্রদেশের কুয়ালা লাংগিতের বানতিং সাগর তীরে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে পিজিএর ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন