মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ২৬ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

শেয়ার করুন

 নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ‘গোপন আস্তানা’ থেকে নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং পাচারকাজে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
আটকরা হল, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মোহাম্মদ শফিকের স্ত্রী সাবেকুন্নাহার (২৩) ও একই এলাকার মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০), সাবরাং ইউনিয়নের করাচীপাড়ার মৃত আবুল কালামের ছেলে আব্দুর রহিম (৩৫) ও মোহাম্মদ সালামের ছেলে জাহেদ হোসেন (২৯) এবং উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০)।
ওসি আব্দুল হালিম বলেন, ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় জনৈক শফিক আহমদের বসত ঘরে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে বেশকিছু লোকজনকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৮-১০ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক নারীসহ ৫ জনকে আটক করা সম্ভব হয়েছে।
পরে মোহাম্মদ শফিকের বসত ঘর তল্লাশী চালিয়ে ৫ জন শিশু, ৪ জন নারী ও ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় একটি কাপড় ভর্তি ট্রলি এবং ভূক্তভোগীদের কাছ থেকে আদায় করা নগদ ৪২ হাজার ৫০০ টাকা। “
উদ্ধার করা ভূক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় জড়িতদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আব্দুল হালিম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন