মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাগরপথে পাচারকালে ইয়াবার চালানসহ ৭ মিয়ানমার নাগরিক আটক

শেয়ার করুন


রহমত উল্লাহ;

সাগপরপথে ইয়াবার বড় চালান পাচারকালে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ট্রলারসহ মিয়ানমার ৭ নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এসময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়। তবে অভিযানকালে পাচারকারিরা কোস্ট গার্ডকে লক্ষ্যে করে ইট পাটকেল ছুড়ে হামলা চালায়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ‘মিয়ানমার থেকে সাগরপথে একটি ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের খবরে তার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল মঙ্গবার রাতে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীরা কোস্ট গার্ডের ওপর ইট পাটকেল ছুড়ে মারে।’

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, ‘পরে কোস্ট গার্ড কৌশলে তাদের ধাওয়া করে ট্রলারটি ধরে পেলে। এক পর্যায়ে ট্রলারসহ পাচাকারীদের আটক করে। তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি চালিয়ে ড্রামের ভেতরে প্লাস্টিক মোড়ানো ২৮টি ইয়াবা ইটের মত কাট উদ্ধার করা হয়। সেখানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। তারা স্বীকার করেছে মিয়ানমার থেকে ইয়াবা চালানটি সাগরপথে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিল। ’

এ বিষয়ে দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

শেয়ার করুন