মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সাকিবের জন্য কেকেআরের মরিয়া উদ্যোগ

শেয়ার করুন

আইপিএল টেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ রাজকোটে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে। এই ম্যাচে বাংলাদেশের সাকিব-আল-হাসানকে খেলানোর মরিয়া চেষ্টা চলছে বলে জানিয়েছেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, ‘সাকিব এখন বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কা সফরে রয়েছে। ৬ এপ্রিল বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলবে সাকিব। দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সেদিনই যাতে সাকিবকে কোনো বিমানে চড়িয়ে সোজা রাজকোটে পৌঁছে দেয়া যায়। সেটা হলে ও প্রথম ম্যাচেই খেলতে পারবে।’
এদিকে চোট সমস্যা থাবা বসিয়েছে কলকাতা নাইট রাইডার্সেও। পেসার উমেশ যাদব নাকি প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে শোনা যাচ্ছে। তবে এই ব্যাপারে তার কাছে কোনো খবর নেই বলে দাবি বেঙ্কির। তিনি আনো বলেন, ‘যদি কোনো খবর থেকে থাকে তাহলে বিসিসিআইয়ের উচিত সেটা প্রকাশ্যে আনা।’
ইডেনের উইকেটের প্রশংসা শোনা গেছে কেকেআর সিইও’র গলায়। তিনি বলেছেন, ‘ইডেনের পিচ খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় এবারের আইপিএলে সেরা মাঠের শিরোপা পাবে ইডেন।’
গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, রবীন উথাপ্পারা শুক্রবার ইডেনে একটি অনুশীলন ম্যাচ খেলেন। কিন্তু কোচ জ্যাক ক্যালিস এখনো দলের সঙ্গে যোগ দেননি। এবারের নিলামে কেকেআর কিনেছে ক্রিস ওকস, ট্রেন্ট বোল্টের মতো তারকাদের। কিন্তু তারাও এখনো কলকাতায় পা রাখেননি। বেঙ্কি জানিয়েছেন, ‘ভিসা সমস্যার কারণে ক্রিকেটারদের আসতে দেরি হচ্ছে। তবে দু’তিন দিনের মধ্যে সব ক্রিকেটার, কোচ দলের সঙ্গে যোগ দেবে বলে আমরা আশাবাদী। সুনীল নারিন টি-২০ ম্যাচ খেলছে। আমরা ৪ এপ্রিল রাজকোটের উদ্দেশে রওনা হব। নারিন হয়তো পরে দলের সঙ্গে যোগ দেবে।’

শেয়ার করুন