১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সাকিবের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

হামীম ফরহাদ সায়েম: নিউজরুম এডিটর

তিনজাতি টি-২০ টুর্ণামেন্টের ফাইনালে সাকিবের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে আফগানিস্তান কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ১৩৮রানের দূর্বল লক্ষ্যে পৌঁছাতে শুরুতে কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশের ওপেনারদের। প্রথম ২ওভারে লিটন দাশের ১০ বলে ৪রান এবং নাজমুল শান্ত’র ৮বলে ৫রান করে দ্রুত আউট হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য সহজ লক্ষ্য ও কঠিন হয়ে পড়েছিল। এরপর দলের অভিজ্ঞ দুইজন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম দলের হাল ধরেন। দুইজনের ধীরগতির ব্যাটিংয়ে জয়ের আশা জাগতে থাকে বাংলাদেশের। কিন্তূ উড়িয়ে মারতে গিয়ে ২৫বলে ২৬রান করে ড্রেসিংরুমে ফিরেন মুশফিক। এরপর একে একে মাহমুদউল্লাহ আর সাব্বির রুম্মান এবং আফিফ ও বেশিক্ষণ টিকতে পারেনি। তারপর একদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের সতর্কতার সহিত ব্যাটিং অন্যদিকে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব আল হাসান অপরাজিত ৪৫বলে ৭০রান এবং সৈকত ১২বলে ১৯রানে করে জিতিয়ে মাঠ ছাড়েন।

এরআগে আফগানিস্তান ২০ওভারে ৬উইকেট হারিয়ে ১৩৮রানের টার্গেট দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।