মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সাকিবকে হত্যার হুমকিদাতা সেই মহসীন আটক

শেয়ার করুন

কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় ফেসবুকে লাইভ ভিডিওতে দেশীয় অস্ত্র উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা সেই মহসীন তালুকদারকে আটক করেছে র‌্যাব। র‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক কম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালান। আজ মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রনসী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

মহসীন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসীন।

এর আগে সোমবার রাতে তাকে আটক করতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্ত মহসীন তালুকদারের বাড়িতে অভিযান চালায় র‍্যাব-পুলিশের যৌথ দল। তবে সে সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তারা মহসীন তালুকদারের স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে রবিবার দিনগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন মহসীন তালুকদার নামের ওই যুবক। সাকিব ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন উল্লেখ করে এ হুমকি দেয় সে। মহসীন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

‘Mohsin Talukdar’ নামের আইডি থেকে ওই যুবক এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে টুকরো করে হত্যা করার কথা বলেন মহসীন। এ সময় তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে এসে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাইতে বলেন।

এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না। বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সব সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

শেয়ার করুন