মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাইদুল আরিফের উপসচিব পদে পদোন্নতি

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি:

মোহাম্মদ সাইদুল আরিফ বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরার মরহুম আবু তাহের কুতুবির কনিষ্ট পুত্র। তিনি ২৪তম বিসিএস প্রশাসনে মেজিষ্ট্রেট হিসেবে যোগ দিয়ে যশোর, রাঙ্গামাটি, চাঁদপুর, চট্টগ্রামের পটিয়া ও কুমিল্লার নাঙ্গলকোটে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরে এসিল্যান্ড হিসেবে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চট্টগ্রাম বন্দরে অথরাইজ অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট হিসেবে দায়িত্বরত অবস্থায় তিনি গত ২০ ফেব্রুয়ারী সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।

জানা গেছে, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কক্সবাজারের এই কৃতি সন্তান মোহাম্মদ সাইদুল আরিফকে সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।

উল্লেখ্য উপসচিব মোহাম্মদ সাইদুল আরিফের বড় ভাই মোহাম্মদ সাইফুল আরিফ একটি আন্তর্জাতিক সংস্থায় পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। মেঝ ভাই মোহাম্মদ শফিউল আরিফ বর্তমানে লালমনির হাটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর একমাত্র ছোট বোন আনিসুল আরিফা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।

এই পদোন্নতিতে মোহাম্মদ সাইদুল আরিফ নিজের জন্য, তাঁর পরিবারে জন্য এবং সম্প্রতি পরলোকগত তাঁর মরহুম পিতা আবু তাহের কুতুবির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন