মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সাংবাদিক হাফিজের বড় ভাই তাজুলের পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : রামুর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের প্রয়াত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ ১৩ জুলাই। মৃত্যুবার্ষিকীতে শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনকে দোয়া করার জন্য মরহুমের একমাত্র ছোট ভাই সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
তাজুল ইসলাম চৌধুরী বৃহত্তর গর্জনিয়ার (গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড়) সফল চেয়ারম্যান প্রয়াত ইসলাম মিয়া চৌধুরী ও বিশিষ্ট জমিদার প্রয়াত আলহাজ্ব নাজের চৌধুরীর নাতি এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী হাবিব উল্লাহ চৌধুরীর বড় ছেলে।
সূত্র জানায়- ২০১৪ সালের ১৩ জুলাই ভোর রাতে (পবিত্র রমজানে মাসে) মাত্র ২৪ বছর বয়সে রাজনৈতিক নেতা, সহকর্মী ও আত্মীয়-স্বজন ছেড়ে অকালে পরাপারে চলে যান তরুণ সমাজকর্মী তাজুল ইসলাম চৌধুরী।
তিনি মাধ্যমিক জীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। প্রথমে গর্জনিয়া উচ্চবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত সততার সহিত-গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও গর্জনিয়া এম.ই বিদ্যাপীঠ (কে.জি) স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য, আলহাজ্ব নাজের নূর ফাইন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের একনিষ্ট সৈনিক হিসেবে তাজুল ইসলাম চৌধুরী সমাজ জীবনে অনেক অবদান রেখেছেন।

শেয়ার করুন