মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাংবাদিক সরওয়ার আলম শাহীনের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

শেয়ার করুন

mv A.sukkur
দৈনিক মানবজমিন ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক সরওয়ার আলম শাহীনের পিতা মৌলভী আবদুস শুক্কুর রবিবার সকাল ৭ টা ৪০ মিনিটে ঢাকাস্থ ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল¬াহি ………রাজিউন)।
একই দিন রবিবার এশা নামাজের পরে জানাযা শেষে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে ২ স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মৃত্যুতে শোক জানিয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, সেক্রেটারী সোলতান আহমদ প্রমূখ।

সাংবাদিক সরওয়ার আলম শাহীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকম পরিবার।

শেয়ার করুন