মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সাংবাদিক শফিউল্লাহ শফির বিরুদ্ধে মানহানিকর সংবাদে উদ্বেগ জানিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি

দৈনিক যুগান্তরের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শফিউল্লাহ শফিকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত সংবাদে শফিউল্লাহ শফিকে নিয়ে মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলেও সেখানে তাঁর বক্তব্য নেয়া হয়নি। সিবিইউজে’র সদস্য শফিউল্লাহ শফি দৈনিক যুগান্তর ছাড়াও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক। এর আগে তিনি দৈনিক সংবাদ, বৈশাখী টেলিভিশনসহ অনেক গণমাধ্যমে কাজ করেছেন। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোন প্রকার যাচাই বাছাই ও বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ মানহানিকর।

এ ঘটনায় ইতিমধ্যে শফিউল্লাহ শফি বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। যা তাঁর ন্যায্য অধিকার বলে সিবিইউজে মনে করে। বিবৃতিতে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানানো হয়।

শেয়ার করুন