মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

সাংবাদিক জালালের পুত্র উদ্ধারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

শেয়ার করুন

Cox Nikhoj-Tonmoy pic
বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের নিখোঁজ পুত্র সায়েদ তাইছির আবরার তন্ময় উদ্ধারে কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নিখোঁজ পুত্র উদ্ধারে সহায়তা চেয়ে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে মন্ত্রীর সাথে সাক্ষাত করেন সাংবাদিক জালাল। এ সময় পুলিশ সুপারকে মুঠোফোনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। একই সাথে অগ্রগতি জানাতেও নির্দেশ দেওয়া হয়। সাক্ষাতকালে মন্ত্রীকে একটি লিখিত অভিযোগও দেন সাংবাদিক জালাল।
একই দিন সাংবাদিক পুত্রকে খোঁজে বের করতে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদকেও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর (আইজিপি) এর পিএস শাহজালাল।
নিখোঁজ তন্ময় কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও ক্লাস ক্যাপ্টেন। সে গত ৩০ মার্চ সকালে নিখোঁজ হয়। এ ব্যাপারে গত ৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় ডায়েরী (ডায়েরী নং ৫৪৮) করেন সাংবাদিক জালাল।
সাংবাদিক জাঝালের দায়ের করা একটি মামলা আগামী ৫ মে এ মামলার স্বাক্ষ্যগ্রহণের দিন। মানসিক চাপ সৃষ্টির জন্য আসামীরাই ছেলেকে অপহরণ করেছে বলে তার ধারণা।

শেয়ার করুন