মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

সাংবাদিক ও উদ্যোক্তা সুজনকে হত্যা চেষ্টা, জেইউসি’র নিন্দা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অল্পের জন্য চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে রক্ষা পেলেন সাংবাদিক ও তরুন উদ্যোক্তা ছলিম উল্লাহ সুজন। এ ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১০ টায় উখিয়ার সোনারপাড়া-সোনাইছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওয়ান নিউজ ডটকম এর সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ও সোনাইছড়ি পালং নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ছলিম উল্লাহ সুজন গুরুতর আহত হয়। হঠাৎ রাতের আধারে রাস্তার পাশে আন্ডারগ্রাউন্ড থেকে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে অপহরণ চেষ্টা চালালে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা সুজনকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আহত ছলিম উল্লাহ সুজনকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সুজন বলেন, ‘ তাঁর নিজস্ব প্রতিষ্টান পালং নার্সিং ইনস্টিটিউট থেকে কক্সবাজার বাসায় ফেরার পথে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে তার মাথা ও হাত লোহা ও ইটের আঘাতে থেতলে যায়। তিনি আরো জানান, সোনাইছড়ি এলাকার কিছু চাঁদাবাজ সন্ত্রাসী তার কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে হত্যার হুমকি দিয়ে আসছে। সেই দাবীকৃত টাকা না দেওয়ায় তার উপর এ হামলা চালানো হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর পক্ষ থেকে নিন্দা জানানো হয়। সংগঠনের সভাপতি এডভোকেট জিএএম আশেক উল্লাহ ও সাধারণ সম্পাদক এসএম জাফর গণমাধ্যমে প্রেরিত নিন্দা বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে সাংবাদিকরা।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্জুর মোর্শেদ বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন