৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় বিএনপির মহাসমাবেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

রবিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমান করলো তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়। তাই দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি তাদের সংবাদ বর্জনসহ তাদের বয়কট করার আহবান জানান বক্তারা।

এসময় বক্তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, শংকর বড়ুয়া রুমি, নেছার আহমদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।