মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিনকে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিবাদ

শেয়ার করুন

কক্সবাজারের কিছু অনলাইন পত্রিকায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সহকারী রেজিস্ট্রার(পিআর) কুতুব উদ্দিনকে নিয়ে একটা নিউজ আমার দৃষ্টিগোচর হয়েছে। যে নিউজটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। উল্লেখ্য যে, কুতুব উদ্দিন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দীর্ঘ ৬ বছর যাবত সুনামের সাথে সহকারী রেজিস্ট্রার(পিআর) হিসেবে কর্মরত আছেন। তিনি জনসংযোগ বিভাগে কাজ করেন, ভর্তি সংক্রান্ত বিষয়ে তাঁর কোন সংশ্লিষ্টতা নেই। তাছাড়া প্রকাশিত সংবাদে তাকে রেজিস্ট্রার হিসেবে উল্লেখ্য করা হয়েছে, বাস্তবে তিনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (পিআর)। প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার এর বক্তব্য হিসেবে আমার একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। যা আসলে সত্য নয়, মিথ্যার আশ্রয় মাত্র। কেননা উক্ত প্রতিবেদকের সাথে আমার কখনও কোন কথা হয়নি এবং আমি এমন কোন বক্তব্য দিই নি। আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ইউজিসির নিয়ম মেনে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকি। সে অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন রোহিঙ্গা শিক্ষার্থী নেই। তাই কক্সবাজার এর সকল সম্মানিত সাংবাদিক, প্রশাসনের সকল কর্মকতার্দেরকে এই মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং ষড়যন্ত্রমূলক সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
লায়ন মো. মুজিবুর রহমান
সদস্য সচিব,বোর্ড অব ট্রাস্টিজ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শেয়ার করুন