মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সহকর্মীর ভালবাসা সিক্ত হলো সাংবাদিক রাসেল চৌধুরী

শেয়ার করুন

Coxsazar reporters unity
সহকর্মীর ভালবাসায় সিক্ত হলেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাংবাদিক রাসেল চৌধুরী। চিকিৎসার জন্য অর্ধ মাসেরও বেশি সময় ভারত সফর শেষে তিনি বৃহস্পতিবার দেশে ফিরেন। গতকাল রাত ৮টায় তিনি কক্সবাজার পৌঁছলে স্থানীয় সংবাদকর্মী ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওইসময় উপস্থিত ছিলেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক শফি উল্লাহ, সাংবাদিক যথাক্রমে জাবেদ আবেদীন শাহীন, আমানুল হক বাবুল, মাহাবুবুর রহমান, আবদুল্লাহ নয়ন, ইব্রাহিম খলিল মামুন, মোস্তফা সরওয়ার, ওয়াহিদুর রহমান রুবেল, রাশেদ রিপন, জসিম উদ্দিন, মনতোষ বেদাজ্ঞ, শাহ নেয়াজ, আমিরুল ইসলাম রাশেদ, শাহেদ ইমরান মিজান, জসিম উদ্দিন সিদ্দিকী ও হেলাল উদ্দিন।
ওই সময় সাংবাদিক রাসেল চৌধুরী সুস্থতা ও নিরাপদে দেশে ফিরতে পারায় আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি সহকর্মীরা তাকে ভালবাসায় সিক্ত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞা জানান।
গত ২৭ ফেব্রুয়ারী চিকিৎসার জন্য তিনি ভারত যান। তার অনুপস্থিতিতে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

শেয়ার করুন