মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

‘সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনাতেই পুণ্যার্থীদের করুণ মৃত্যু’

শেয়ার করুন

'সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনাতেই পুণ্যার্থীদের করুণ মৃত্যু'
সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নানে আসা পুণ্যার্থীদের করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই অভিযোগ করেন তিনি।

একইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলাকারী দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান খালেদা জিয়া।

শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি, শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়,

“আজ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নানে যোগ দিতে আসা পুণ্যার্থীদের প্রচ- ভীড়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১০ জনের প্রাণহানী এবং অর্ধশতাধিক আহত হওয়ার সংবাদে আমি দেশবাসীর ন্যায় গভীরভাবে শোকাভিভুত ও মর্মাহত হয়েছি। এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই আজকের এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বলে দেশবাসী মনে করে।”

শেয়ার করুন