১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সরকারী প্রকল্পে নির্দিষ্ট সময় ও গুণগত মানের বিষয়ে নজর রাখতে হবে- নবনির্বাচিত চেয়ারম্যান মার্শাল


বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন, সরকারী প্রকল্পে নির্দিষ্ট সময় ও গুণগত মানের বিষয়ে নজর রাখতে হবে। দেশের বৃহৎ পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২২ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কারিগরি দক্ষতার প্রশংসা করেন তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার শহরের মোটেল রোড়ের আইডিইবি জেলা কার্যালয় হতে একটি বনার্ঢ্য র্যালি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী নজরুল ইসলাম, গীতা পাঠ করেন সুমি রানি দে, ত্রিপিটক পাঠ করেন কানন প্রিয়া বড়ুয়া।

পরে জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু করে পরবর্তি জাতির জনক ও পরিবার, মহান স্বাধীনতা যোদ্ধে সকল বীর শহীদ, করোনা মহামারিতে মৃত্যুবরণ কারী সকল প্রকৌশলী এবং জেলা উপদেষ্টা প্রকৌশলী তাজুল ইসলাম এর মৃত্যুতে ১ মিনিটের নিরবতা পালন করা হয়।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজার বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাদের গণি, ডিআরও প্রকৌশলী জাহাঙ্গির আলম ও জেলা সহ-সভাপতি লায়ন প্রকৌশলী জালাল উদ্দিন প্রমি অনুষ্টানের সভাপতিত্ব করেন প্রকৌঃ মোঃ আমিনুল, সঞ্চালনা করেন অর্থ সম্পাদক প্রকৌশলী জাকিয়া সুলতানা ও প্রকৌশলী সাজ্জাদ হোসেন চৌধুরী স্বাগত ব্যক্তব্য প্রদান করেন আইডিইবি জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌঃ হেলাল মোরশেদ সোহাগ সভায় আরো ব্যক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রকৌশলী কাদের গনি,প্রকৌশলী জাহাঙ্গির আলম, আইডিইবি কক্সবাজার জেলার সহ-সভাপতি লায়ন জালাল উদ্দিন প্রমি, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নেচার উদ্দিন ভুইয়া, মহেশখালী উপজেলা সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম, ডিসি অফিস রাজস্ব শাখার সহকারী প্রকৌশলী সরওয়ার আলম,পানি উন্নয়ন বোর্ড এর উপ সহকারী প্রকৌশলী নায়ারণ চন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী সাদিউজাম্মান, গনপুর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী ওমর ফারুক, নির্বাহী সদস্য প্রকৌশলী জয়নাল আবেদিন জয়, শিক্ষা প্রকৌশল অধিদফতরে উপ সহকারী প্রকৌশলী বাপ্পা রাজ দত্ত, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আল আমিন বিশ্বাস, রামু উপজেলার সমন্বয়ক প্রকৌশলী আব্দুল হাকিম, চকরিয়া উপজেলার সমন্বয়ক প্রকৌশলী রাকিব, টেকনাফ উপজেলা সমন্বয়ক এহসানুল হক সোহেল,প্রকৌশলী আব্দুল হামিদ পলিটেকনিক ছাত্র ও বাকাছাপ প্রতিনিধি ফাওয়াজ মোহাম্মদ চৌধুরী,তৈয়ব আরমান, অহিদুল্লাহ নয়ন,জামশেদুল ইসলাম, রোজিনা আক্তার সহ প্রমুখ এবং কৃষি কাজে ব্যবহার উপযোগি জয় বাংলা ড্রোন তৈরির জন্য পলিটেকনিক অষ্টম পর্বের ছাত্র আব্দুল মান্নান জামশেদ কে ক্রেস্ট দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।