মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ

সরকারি উদ্যোগে কক্সবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

শেয়ার করুন

received_1818557331735833সরকারি উদ্যোগে সারা দেশের ন্যায় কক্সবাজারেও শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। এইচএসসি পাস বেকার যুবক যুবতীদের কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যেই মূলত এ প্রশিক্ষণটি চালু হচ্ছে। ৫০ দিনে ২০০ ঘন্টার এ প্রশিক্ষণ চলতি মাস থেকেই শুরু হচ্ছে। যার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। ইতোমধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
আগ্রহীরা যঃঃঢ়://ষবফঢ়.রপঃফ.মড়া.নফ/ এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন ফরম পূরন করতে পারেন।
এদিকে প্রার্থীরা রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন সমস্যায় পড়লে রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিঃ এর কল সেন্টারে ০১৬১১৭৭৭৭৭০ অথবা ০১৬১১৯৯৯৯০০ নম্বরে ফোন করে তার সমাধান নিতে পারবেন।
নুন্যতম এইচএসসি পাশ যে কোন বেকার যুবক-যুবতী এ ট্রেনিং নিতে পারবেন। কোর্স সমূহ হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন।
রেজিষ্ট্রেশন ফরম পূরণের পর কয়েকটি প্রশ্ন দেখাবে-যেটির উত্তর দিলেই পাস করবেন একজন আবেদনকারী। যদি তিনি ফেল করেন তাহলে আগামী একমাস পর আবার আবেদন করতে পারবেন।

শেয়ার করুন