মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের আয়োজন

শেয়ার করুন

একুশের অমোঘ বাণী দিয়াছে সূর্য আনি, বাংলা প্রাণের সুর এই শ্লোগানে অমর একুশের বীর ভাষা শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ০২ দিনের কর্মসূচী শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখা।

অমর একুশের আয়োজনের সূচনা পর্বে (২০ ফেব্রুয়ারী) সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে, সাংস্কৃতিক সংগঠক প্রকৌশলী অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম,সত্যেন সেন শিল্পী গোষ্টীর সভাপতি খোরশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এড.রিদুয়ান আলী,সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সৈকত খেলাঘর আসরের সভাপতি নুপুর বড়ুয়া,সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক প্রমুখ।

এসময় বক্তারা বলেন,অমর একুশের চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। এদেশে সর্বক্ষেত্রে মাতৃভাষার প্রচলন এবারের একুশের অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদ সদস্য নাট্যজন এড.তাপস রক্ষিত,কবি আসিফ নূর, শাহানা মজুমদার চুমকি,প্রিয়া দত্ত, ফরমান উল্লাহ,কাজী তামজিদ পাশা, সায়ন্তন ভট্টাচার্য্য প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী,সৈকত খেলাঘর আসর, সৃজন সংগীত ভূবন।

দুদিন ব্যাপী আয়োজনের অংশ হিসেবে আগামীকাল ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ০৬.০০ টায় গান, আবৃত্তি, কথামালা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন