মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

সমুদ্র সৈকতে অনুমোদনহীন ফটোগ্রাফার আটক

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তহিদুল ইসলাম (৩০) নামের অনুমোদনহীন ফটোগ্রাফার আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায় অভিযানে তাকে আটক করা হয়। সে চকরিয়া উত্তর লক্ক্যারচর এলাকার আক্তার হোসেনের ছেলে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছু ফটোগ্রাফার জোরপূর্বক পর্যটকদের ছবি তোলে অতিরিক্ত টাকা দাবি করছে। তাতে হয়রানির পাশাপাশি কক্সবাজারের বদনাম ছড়াচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অভিযান চালাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিয়মিত তৎপরতার অংশ হিসেবে সুগন্ধা পয়েন্টে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একটি টিম। এ সময় ফটোগ্রাফার তহিদুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে কোন বৈধ কার্ড, লাইসেন্স বা অনুমোদিত পোষাক দেখাতে পারেনি। তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, আটককৃত ফটোগ্রাফারের বিরুদ্ধে ইতোপূর্বেও পর্যটক হয়রানির অভিযোগ ছিল।
অবৈধ ফটোগ্রাফারদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
উল্লেখ্য, একই অভিযোগে গত রবিবার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মোঃ ইউনুস মিয়া (২৪) নামক ফটোগ্রাফার আটক হয়।
পুলিশ আইন এর ৩৪ (৬) ধারামতে সোমবার কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপপরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন। যার নন এফআইআর নং-১৫০/২২।
এই মামলায় সোমবার তাকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানিতে দোষ স্বীকার করায় তাকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম।
সে কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

শেয়ার করুন