মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সমাজ সেবা অসহায় মানুষের নিরাপদ আশ্রয়স্থল

শেয়ার করুন

Rin bitoro

নাইক্ষ্যংছড়ি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যেগে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে ঋণের চেক বিতরণে করা হয়েছে। ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, সমাজ সেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে পেশাদারিত্ব মনোভাব সৃষ্টি করার পরামর্শ দিয়ে বলেন- সমাজ সেবা অসহায় মানুষের নিরাপদ আশ্রয়স্থল। এনজিও গুলো চক্রহারে সুদ বৃদ্ধি করে থাকে। এ ক্ষেত্রে বর্তমান সরকার তথা সমাজ সেবার মাধ্যমে সুদ মুক্ত ঋণ বিতরণ করে প্রশংসনীয় ভূমিকা রাখছে। আর এ ঋণ যথাযথ ভাবে পরিশোধ করাও একজন সুনাগরিক দায়িত্ব বলে তিনি মনে করেন। এসময় তিনি বর্তমান সরকারের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমাজসেবা অধিদফতরের কর্ম তৎপরতার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম বলেন- ঋণ নিয়ে নিজে ও পরিবার প্রতিষ্টিত হওয়ার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। গৃহীত ঋণ যথাসময়ে পরিশোধের মাধ্যমে অন্যকেও সরকারের সেবা গ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য উপস্থিত উপকারভোগীদের প্রতি অনুরোধ জানান তিনি। এসময় তিনি বাইশারী ইউনিয়নের ১১৮ বৎসর বয়সী জনৈক মতিয়ার রহমানে বয়স্ক ভাতা না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শাহী নেওয়াজ তাঁর বক্তব্যে বলেন- জাতির জনক বঙ্গঁবন্ধ শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে গরীব ও অসহায় মানুষের সমাজ সেবার মাধ্যমে সুদ মুক্ত ঋণ চালু করেছিলেন। সেই আলোকে বর্তমান প্রধানমন্ত্রী গরীব ও দুস্থদের জন্য ভাতাসহ সুদমুক্ত ঋণ বিতরনসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে চলছে।
অনুষ্ঠানে এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামদ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ উপকারভোগীর মাঝে সুদ মুক্ত ১০ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন।

শেয়ার করুন