১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

সমবায় গুলোকে অার্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নে এগিয়ে অাসার অাহবান: ইউএনও উখিয়া

received_1820530158205217
“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উখিয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সারাদেশের ন্যায় উখিয়ায় ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ উদ্যাপিত হয়।

৫ নভেম্বর (শনিবার) সকালে র‌্যালী সহকারে উখিয়া স্টেশন পদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথিবৃন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মোস্তফা তালুকদার।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, সমাজকে সংগতিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সকল সমবায়ী সহ প্রতিষ্ঠান গুলোকে আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও আন্তরিক হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যের অধ্যাপক আদিল চৌধুরী বলেন, যুব বেকারত্ব দূরীকরণে সমবায়ী ভিত্তিতে সহজ উপায়ে ঋণদান কর্মসূচীর মাধ্যমে জাতীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব। তা না হলে এনজিও গুলোর চড়া সুদে টেকসই উন্নয়ন ধরাশায়ী হবে।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা, কৃষিবিদ কবির আহমদ। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি মনোরঞ্জন বড়–য়া, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি ডা: আবদুর রহিম।

এবারের ৪৫তম জাতীয় সমবায় দিবসে উপজেলার অন্যতম সমবায়ী সংগঠক হিসেবে জাগরণ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: সভাপতি মনোরঞ্জন বড়–য়া, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লি: এবং উখিয়া থানা বহুমুখী শীল কল্যাণ সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

উপজেলা সমবায় অফিস সহকারী ছোটন চৌধুরীর সহযোগিতায় ফলিয়াপাড়া যুব উন্নয়ন সমবায় সমিতি লি: এর সভাপতি আনিসুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোকতার আহমদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।