মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সবাইকে নিয়ে কাজ করতে চাই: ট্রাম্প

শেয়ার করুন

trumpcharity-696x348
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্য দিতে এসে সবাইকে ধন্যবাদ জানান এই নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিনিদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এবং এজন্য সবাইকে পাশে চান।
তিনি বলেন,‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। গত ১৮ মাসে আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকবেলা করেছি। এবং সবশেষে সফলতা পেয়েছি।’ ট্রাম্প তার বক্তব্যে আরো বলেন, আশা করি আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করার সুযোগ পাবো, সেটা হতে পারে আগামী দুই বছর, তার চেয়ে বেশি, হতে পারে ৮ বছরও।
এই সফলতার জন্য একে একে পরিবারের সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া দলের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। এমনকি নির্বাচনী প্রার্থী হওয়ার সময় যারা তার বিরোধীতা করেছিলো তাদেরও।
নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পের দরকার ছিলো ২৭০ ইলেক্টোরাল ভোট। সেখানে তিনি পেয়েছেন ২৮৮ ভোট। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮ ভোট।
নির্বাচিত হয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ধন্যবাদ জানিয়েছেন হিলারিকেও।
হিলারি ও তার দলকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। তাকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটনও। মুক্তিবার্তা

শেয়ার করুন