মূল খবরে যান

শিরোনাম
● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা তামজীদ পাশাসহ দুইজন আহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজীদ পাশা (৩০)সহ দুইজন। এ সময় ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা, ব্যবহারের মোটর সাইকেল ও মোবাইল।

রবিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে জেলা পরিষদ কার্যালয় এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

তামজীদ পাশা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কক্সবাজার সদরের খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া সওদাগর পাড়ার বাসিন্দা শফিউল হকের ছেলে।

আহত অপরজনের নাম তানজিদ ওয়াহিদ লোটাস (২৮)। তিনি চৌফলদন্ডী খামার পাড়ার তমিম গোলালের ছেলে।

হামলার ঘটনায় চার জনকে অভিযুক্ত করে রবিবার রাতে সদর মডেল থানায় এজাহার দিয়েছেন কাজী তামজীদ পাশা।

অভিযুক্তরা হলেন, বদিউল আলম আমির (৪৮), শাকিল আমির (২৪), রাকিব আমির (২০) ও সাবিনা ইয়াছমিন (৪২)।

এতে অজ্ঞাতনামা রয়েছে আরো ৫/৬ জন।

আহত কাজী তামজীদ পাশার অভিযোগ, বদিউল আলম আমির খারাপ প্রকৃতির লোক। সে অসামাজিক কার্যকলাপে জড়িত। তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। এসব বিষয়ে স্থানীয় একটি শালিস বৈঠকে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়। বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিকল্পিত হামলার ঘটনাটি ঘটানো হয় বলে জানান তামজীদ পাশা।

তার দাবি, বেপরোয়া হামলার পর গুরুতর আহত হলে তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা, ব্যবহারের মোটর সাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। অভিযুক্তরা হুমকি-ধমকি অব্যাহত রেখেছে।

বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আহত ছাত্রলীগ নেতা কাজী তামজীদ পাশা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রোববার রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা পাশার উপর হামলার ঘটনায় একটি এজাহার জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন