২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ বস্তা বিদেশি সিগারেট জব্দ, মামলা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা ক্রাইম জোন হিসাবে খ্যাত পিএমখালীর চেরাংঘর নামক এলাকা খেকে ২৪ বস্তা বিদেশি সিগারেট জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। এই ঘটনায় শনিবার নুরুল ইসলামকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী ও মামলার বাদি কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একদল চোরাকারবারি পিএমখালীস্থ চেরাংঘর স্টেশনে পাশে বাংলাবাজার নয়াপাড়ার নুরুল ইসলামের মালিকানাধীন একটি ভবনে আমদানি নিষিদ্ধ  সিগারেট মজুদ করার সংবাদ পেয়ে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল ইসলামসহ চোরাকারবারি দলটি পালিয়ে যায়। ওইসময় ঘটনাস্থল থেকে ২৪ বস্তা সিগারেট জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান, একটি চক্র দীর্ঘদিন যাবত আমদানি নিষিদ্ধ এসব সিগারেট, গুদামজাত করে বিক্রি করে আসছে। আমরা খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা অভিযান চালিয়ে সিগারেট জব্দ করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন বলেন, কক্সবাজারে পিএমখালী এলাকাটি একটি ক্রাইম জোন। ওই এলাকাটি পুলিশের বিশেষ নজরে রয়েছে। তিনি চোরাচালান রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।