১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সদর থানার নতুন ওসি ফরিদ খন্দকার, আরআইপি হলেন রনজিত

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজার সদর মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিচ্ছেন ফরিদ উদ্দীন খন্দকার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানা থেকে বদলী হয়ে কক্সবাজারে যোগ দেবেন। একই সাথে বর্তমান ওসি রনজিত কুমার বড়ুয়াকে কক্সবাজার পুলিশ লাইনে রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর হিসাবে পদায়ন করা হয়েছে।
নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগদান সংক্রান্ত এক আদেশ জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার। তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়–য়াকে রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর হিসাবে পদায়ন করেছেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, বুধবার (৩১ জানুয়ারী) নতুন ওসি ফরিদ উদ্দীন খন্দকার যোগ দেবেন। সেই সাথে একইদিন রনজিত বড়ুয়া জেলা পুলিশ লাইনে রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর (আরআইপি) হিসাবে যোগ হবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ জুন রনজিত বড়ুয়া কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেছিলেন। মাত্র আট মাসের মাথায় তাকে পর্যটন নগরীর এই থানা থেকে ওসির দায়িত্ব ছাড়তে হলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।