৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

সড়কে বাস চাপায় প্রাণ গেল আটোরিকশা যাত্রীর

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সমুদ্রতরি নামের একটি  বাসের চাপায় পড়ে আটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়েছেন আরও তিনজন।
এ ঘটনায় আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
নিহত যাত্রী-টেকনাফ সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড কেরনতলী এলাকার আলী আকবরের ছেলে মো. সালাউদ্দিন (৩৫)।
রবিবার(১৮ জুন) বিকাল ৪টার দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়ক বড়ইতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী।
তিনি জানান,রবিবার বিকাল ৪টার টেকনাফগামী সমুদ্রতরি  নামের (চট্ট মেট্র ১১-২০৭৮) একটি বাস গাড়ি বরইতলী নেটং পাহাড়ের পাশে রাস্তার উঠনি দিয়ে ওঠার সময় গাড়ীর ব্রেক ফেল করে পিছনের ঢালুতে নামতে থাকে এবং পিছনে থাকা অটোরিকশায় চাপ  দিয়ে বাসটি রাস্তার নিচে খাদে পড়ে যায়।এরপর অটোরিকশায় থাকা মো.সালাউদ্দিন (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়।এবং আরো তিন জন গুরুতর আহত হয়।এঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরো জানান, উক্ত ঘটনাটি টেকনাফ থানায় অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে লাশটি পুলিশের হেফাজতে নিয়ে যায়।পরবর্তীতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে টেকনাফ হাইওয়ে পুলিশ ফাঁড়ি  পরিদর্শক মো. কাইয়ুম উদ্দিন জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।