মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সঞ্জয় দত্তের বায়োপিকে যারা থাকছেন

শেয়ার করুন

সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে প্রথম থেকেই উৎসাহের পারদ চড়ছে বলিউডে। ছবিতে সঞ্জয়ের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। হ্যাঁ, এই খবরে নতুনত্ব কিছু নেই। তবে রাজকুমার হিরানির এই ছবির বাকি চরিত্রগুলিতে কে কে থাকছেন, সম্প্রতি প্রকাশ পেয়েছে তার তালিকাও। দেখে নিন…

নার্গিসের চরিত্রে অভিনয় করবেন মণীষা কৈরালা। এই ছবিটি সে অর্থে মণীষার কামব্যাক মুভি হিসাবে ধরা যেতে পারে। নার্গিসের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই বলিউড তারকা।

বলিউড মহলে জোর জল্পনা টিনা মুনিমের চরিত্রে দেখা যাবে সোনম কাপুরকে।

মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয়ের রঙিন সেই অধ্যায় ছবিতে ফুটিয়ে তুলবেন কারিশ্মা তান্না। ইতিমধ্যেই বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটও করেছেন কারিশ্মা। তবে চরিত্রটি মাধুরী কি না তা অবশ্য এখনও খোলসা করা হয়নি।

সঞ্জয়ের স্ত্রী মান্যতার চরিত্রে থাকবেন দিয়া মির্জা। এখনও অফিশিয়ালি কোন কনফারমেশন আসেনি। তবে নির্ভরযোগ্য সূত্রেই খবরটি বাজারে ছড়িয়েছে।

সুনীল দত্তর চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল। চলছে শ্যুটিংও।

১৯৯৩ সালে মুম্বাই-মামলায় সঞ্জয়ের আইনজীবী ছিলেন সতীশ মানেশিন্ডে। তাঁর চরিত্রের আদলে ছবিতে থাকছে নারী আইনজীবী। ভূমিকায় অানুশকা শর্মা।

সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন