১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

সকলে ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নে এগিয়ে যাবে রামু

Ramu news pic 31.03

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম এলাকা ঈদগড় ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ ও সঞ্চয় টাকা প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব, অসহায় ও দুস্থ মানুষের কথা চিন্তা করে ভিজিডি প্রকল্প চালু করেছে। এক সময় দেশের দুস্থ মানুষেরা অনাহারে দিনাতিপাত করতো, এখন আর মানুষ অনাহারে থাকে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে গ্রামাঞ্চলের মানুষ উপকৃত হয়। দেশ যখন উন্নয়েনর দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে মুহুর্তে বিএনপি-জামাত জোট দেশে অবরোধ-হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, দীর্ঘবছর পর রামুর মানুষ সরকার দলীয় সাংসদ পেয়েছে। রামু-কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে দেশের অন্যান্য এলাকার মতো রামুও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর প্রিয়ভাজন সাইমুম সরওয়ার কমল এমপি’র হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন রামুর মানুষ ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নে এগিয়ে যাবে রামু।
গতকাল সোমবার (৩১ মার্চ) বেলা ১২টায় ঈদগড় ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কক্সবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিটিভি’র জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি সুনীল বড়–য়া, রামু রিপোটার্স ইউনিটির সভাপতি সোয়েব সাঈদ। এসময় ইউনিয়ন পরিষদের মেম্বার ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ঈদগড় ইউনিয়নে ভিজিডি প্রকল্পের মাধ্যমে ১৮১ জন হতদরিদ্র মহিলাকে প্রতিমাসে ২৩ কেজি করে তিন বছর চাল বিতরণ করা হবে, এবং বিগত বছরের উপকার ভোগী মহিলাদের সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়।
অন্যদিকে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ঈদগড় রাজঘাট দারুল ইসলাম এবতেদায়ী  মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি ঈদগড় বাজারে নির্মানাধীন কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগড় উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি জামে মসজিদ পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।