মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সংসদে এম.পি কমল পেলেন অন্যতম শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি

শেয়ার করুন

Mp kamol pic
সংসদে কক্সবাজার-৩ আসনের এম.পি সাইমুম সরওয়ার কমল পেলেন অন্যতম শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি। গত ৯ই এপ্রিল মাননীয় ডেপুটি স্পীকার জনাব ফজলে রাব্বী মিয়া এম.পি এক অভিনন্দন বার্তায় সংসদ সদস্য কমলকে এ স্বীকৃতি দেন।
উল্লেখ্য গত ০৯ ইং মার্চ জাতীয় সংসদে এম.পি কমল মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর দেয়া এক ভাষণ দেন। সেদিন মাননীয় ডেপুটি স্পীকার-স্পীকারের দায়িত্ব পালন করছিলেন। সংসদে কমলের বক্তব্যের পর পর মাননীয় স্পীকার একাধিকবার এ অনবদ্য বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। উপস্থিত সংসদ সদস্যবৃন্দ ও মূহু মূহু টেবিল চাপড়িয়ে কমলকে স্বাগত জানান।
গতকাল মাননীয় স্পীকার ডঃ শিরিন শারমিন এম.পি’র সম্মতিতে মাননীয় ডেপুটি স্পীকার সংসদ সদস্য কমলকে অভিনন্দনপত্র প্রদান করেন।
অভিনন্দনপত্রে মাননীয় ডেপুটি স্পীকার বলেন- “আপনার মনমুগ্ধকর হ্নদয়স্পর্শী বস্তুনিষ্ঠ ভাষণটি আমার ও সকল সম্মানিত সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষন করেছে। আপনার এ ভাষণটি জাতীয় সংসদে একটি বলিষ্ট উল্লেখযোগ্য ভাষণের উদাহরণ হয়ে থাকবে। আপনার ভাষণটি এ অধিবেশনের শ্রেষ্ট কয়েকটি ভাষণের মধ্যে একটি বলে আমি মনে করি। দেশ ও জাতি আপনাদের মত এমন তরুন নেতৃত্বদানকারী জনপ্রতিনিধিদের নিকট জাতীয় সংসদে বস্তুনিষ্ট, গঠনমূলক ও জাতিকে দিন নির্দেশনামূলক ভাষণ প্রত্যাশা করে। আমি আপনার দেয়া ভাষণের প্রশংসা করছি সানন্দ চিত্তে। আমি আপনার সাফল্য কামনা করছি এবং জাতীয় সংসদে চমৎকার ভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

শেয়ার করুন