৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সংসদে এমপি কমলের দাবি- ঈদগাঁহকে উপজেলা, কক্সবাজারে সিটি কর্পোরেশন এবং রামুতে পৌরসভা করা

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার-০৩ সংসদীয় আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, জাতীয় নেতৃবৃন্দ যারা শহীদ এবং প্রয়াত হয়েছেন, তাঁর পিতা মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীসহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। সে সাথে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য আবুধাবী থেকে ছুটে আসা সাবেক ছাত্রলীগ নেতা তাজউদ্দিন রাসেল নির্বাচন চলাকালিন বিএনপি’র সন্ত্রাসীর হাতে নিহত হয়েছিল তাকে তিনি বিশেষ ভাবে স্মরণ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবার নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং কক্সবাজার সদর ও রামু উপজেলার সর্বস্তরেরর জনগণের প্রতি সাইমুম সরওয়ার কমল এমপি ধন্যবাদ জানান।
একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে এমপি কমল বলেন, এ বাজেট অনন্য একটি বাজেট। এখানে নতুন কোন কর আরোপ করা হয়নি। এখানে কারিগরি শিক্ষাকে প্রধান্য দেয়া হয়েছে। শিক্ষা বিস্তারে জাপানের মতো বিদেশ থেকে শিক্ষক আমদানির করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। নতুন করে স্কুল, কলেজ, মাদ্রাসাকে এমপিও ভুক্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে। কৃষকের শস্যবীমা, প্রবাসীদের জন্য বীমা, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং যোগাযোগ ব্যাবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধীকার, গ্রামকে শহরে উন্নীত করার অঙ্গীকারসহ সাধারণ মানুষের মঙ্গলের জন্য এ বাজেট তৈরী করা হয়েছে।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বিরোধি দলীয় এক মহিলা সাংসদের বক্তৃতায় আমার সকলেই বিব্রত হচ্ছি। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে এসে সংসদকে বলে অবৈধ। তাঁর কাছে প্রশ্ন তিনি বৈধ কিনা। সংসদ অবৈধ হলে তাঁর শপথও অবৈধ, সংসদ সদস্য পদও অবৈধ। সংসদ সদস্য পদে শপথ নেয়া ভঙ্গ করায় এমপি বিএনপি দলীয় সেই সংরক্ষিত মহিলা সদস্যে শাস্তি দাবী করেন। এমপি কমল বিএনপি প্রতিষ্ঠাতার হ্যাঁ-না ভোট, ৭৯এর সংসদ নির্বাচন এবং ১৫ ফেব্রুয়ারি নির্বাচনসহ বিএনপি’র প্রহসনের নির্বাচনের অনেক তথ্য তোলে ধরেন।
কক্সবাজারে বিএনপি দলীয় সাবেক সাংসদের অনেক লুটপাটের খতিয়ানও মহান সংসদে উপস্থাপন করে এমপি কমল বলেন, এ লুটপাটে তারেক জিয়ার জড়িত থাকার কথা কক্সবাজারবাসির মুখে মুখে।
মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭ জুনের অধিবেশনে ০৯ মিনিটের বক্তব্যে এমপি কমল আরো বলেন, ঈদগাঁহকে উপজেলা, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন এবং রামুতে পৌরসভা করার ঘোষনা এখন কক্সবাজারবাসির প্রধান দাবি। এদাবি দ্রুত বাস্তবায়নে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী না চাইতেই আমরা কক্সবাজারবাসি অনেক কিছু পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কক্সবাজারবাসিকে রেল লাইন, আর্ন্তজাতিক বিমান বন্দর, মেডিকেল কলেজ, বিকেএসপি, সেনানিবাস, সুদৃশ্য মেরিন ড্রাইভ সড়কসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে কক্সবাজারবাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।