৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

শ্রেষ্ঠ এএসআই সম্মাননা পেলেন গর্জনিয়া  পুলিশ ফাঁড়ির মোনজুর এলাহী

হাফিজুল ইসলাম চৌধুরী: কর্মস্থলে কৃতিত্বপূর্ণ কাজের জন্য কক্সবাজারের রামু উপজেলায় শ্রেষ্ঠ সহকারি উপপরিদর্শক (এএসআই) সম্মাননা পেলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোনজুর এলাহী ওরফে সোহেল রানা। তাঁর নিজ বাড়ি সন্দ্বীপে।
গত সোমবার (১৫ জুলাই) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে- জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় (মাসিক অপরাধ পর্যালোচনা সভা জুন-২০১৯) শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক হিসেবে মোনজুর এলাহীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন বিপিএম। এসময় জেলা পুলিশের অন্য উচ্চতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সভায় মোনজুর এলাহীসহ জুন মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী মোট ২৫ (পঁচিশ) জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
এএসআই মোনজুর এলাহী ওরফে সোহেল রানা একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।