২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

শ্রদ্ধা-ভালবাসায় জাতির পিতাকে স্মরণ করলো জেলা আ’লীগ; মেজবানী খেলেন ৫০ হাজার মানুষ 

সংবাদ বিজ্ঞপ্তি:
বিনম্র চিত্তে শ্রদ্ধা আর ভালবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। রোববার সকাল থেকে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে দলটি।
ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিমমভাবে হত্যা করে ঘাতকরা। সেই থেকে এটি শোক শ্রদ্ধায় স্মরণ করা হয় বাঙালির জনককে।
আর ৪৬ বছর পর ইতিহাসের সেই কলংকিত অধ্যায়কে শক্তিতে পরিণত করার আহবান জানান জেলা আওয়ামী লীগ নেতারা।
দিনটি কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে পালিত হয়।
এবার ৫০ হাজারের বেশি মানুষকে ফাতেহার মেজবানী খাওয়ানো ছিলো জেলা আওয়ামী লীগের অন্যতম ব্যতিক্রমী মহতি উদ্যোগ। যা সফলভাবে শেষ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই রাতে প্রাণ হরানো তাঁর পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।
রোববার সকাল ১১টা থেকে দোয়া মাহফিল পরবর্তী শুরু হওয়া মেজবানীর এ আয়োজন শেষ হয় বিকেল ৪টার দিকে।
এতে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে কক্সবাজার পৌর ভবনে আয়োজিত মেজবানে কক্সবাজারের জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ ও পুলিশ সুপার হাসানুজ্জামানসহ জেলা ও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ অংশ নেন।
এর আগে সকালে অরূণোদয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, লে.কণেল (অব:) ফোরকান আহমেদ, এডভোকেট রনজিত দাশ, মাহবুবুল হক মুকুল, খোরশেদ আলম কুতুবী, এডভোকেট আয়াছুর রহমান, এমএ মনজুর, ইউনুস বাঙালি, ড.নুরুল আবছার, বদরুল হাসান মিলকী, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।