মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

শোক দিবসে উখিয়া উপজেলা আ‘লীগের কর্মসূচি

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর একটি শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীণ বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উখিয়া উপজেলা শাখা ও সহযোগী সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে।
১৫ আগস্ট বৃহস্পতিবার কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ৭ টায় কালো ব্যজ ধারণ। সকাল ৮ টায় শোক র‌্যালি, সকাল ৯ টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ টায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল, ১১ টায় আলোচনা সভা ও দুপুর ১ টায় কাঙ্গালী ভোজ অনুষ্টিত হবে।
শোক সভা উপলক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ আবদুর রহমান বদি। বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শোক সভায় সভাপতিত্ব করবেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

শেয়ার করুন