মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেখ হাসিনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ

শেয়ার করুন

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সবচাইতে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়, বিএনপি’র কোনও সভায় বোমা হামলা হয়না। আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়, বিএনপি’র কোনও নেতাকে হত্যা করা হয়না। সেজন্য দুঃখ কষ্ট যার বেশি আল্লাহর রহমতও তার ওপর বেশি।’

আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার বিকেলে লক্ষ্মীপুরে জেলা যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী দলের নেতা কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘রাজনীতি করতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে হবে। কারণ রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প। আমরা যারা সংগঠন করি আমাদের কাজ হচ্ছে বহুমাত্রিক। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সেতুবন্ধন তৈরি করা। প্রত্যেক সভাকে আত্মীয়তার সভা হিসেবে রুপান্তর করতে হবে।’

এ সময় তিনি শেখ হাসিনাকে সফল রাষ্ট্র নায়ক ও বিশ্ব নেত্রী আখ্যা দিয়ে নেতাকর্মীদের তার সান্নিধ্যে পথ চলার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।

লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক এক এম সালাহ উদ্দিন টিপু, এ কে এম শাহজান কামাল এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের যগ্ম আহবায়ক শেখ জামান রিপন, বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন