মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজারে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা

শেখ হাসিনা এসেছিলেন বলেই ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছে; তিনি এসেছিলেন বলেই দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে বহু মেগা প্রকল্প দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
বুধবার সকাল ১১টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তারা এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের অভ্যন্তরীণ হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে এখন বিশ্বের বুকে এক নতুন বাংলাদেশের আওয়াজ পৌঁছে দিয়েছেন। তাঁর হাত ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে মহিমান্বিত হয়েছে বাঙালি জাতি, ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন। স্বীয় সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের গুণে বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে এখন তার পরিচিতি। এই পথপরিক্রমা ধরে রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সে ক্ষেত্রে কক্সবাজার পৌরসভা নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এমপি আশেক উল্লাহ রফিক, মাহবুব উল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট তাপস রক্ষিত, এটিএম জিয়াউদ্দিন জিয়া, মোহাম্মদ নজিবুল ইসলাম, মাহমুদুল করিম মাদু প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন