২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

শিশুশ্রম প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে-সদর ইউএনও

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া বলেছেন। তিনি আরো বলেন, কোন শিশু যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোকে একসাথে কাজ করতে হবে। শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা “পপি- এডুকো বাংলাদেশ “যৌথভাবে কক্সবাজার উপকূলীয় এলাকা সমিতিপাড়ায় শিশুশ্রম নিরসনে শিক্ষার পাশাপাশি যে কাজগুলো বাস্তবায়ন করছে তা প্রশংসার দাবী রাখে।

ইউএনও মোঃ জাকারিয়া বুধবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন ও শিশুদের প্রতি সংবেদনশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে “পপি-এডুকো বাংলাদেশ “কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে “পপি-এডুকো বাংলাদেশ” এর শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জবা দাশ বলেন-মতবিনিময় সভার মূল প্রতিপাদ্য বিষয় হলো শিশুশ্রম নিরসনে স্থানীয় সরকার এবং প্রশাসনকে এগিয়ে আসা এবং “পপি-এডুকো” এর এই শিশুশ্রম নিরসন প্রকল্প বাস্তবায়নে সাহায্য ও সহযোগিতা করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা ইসলাম জুইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার,কক্সবাজার সদর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও “পপি-এডুকো বাংলাদেশ “এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।