মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শিশুদের নামাজ ও মাসজিদমূখি করতে হাসিঘর ফাউন্ডেশন’র ব্যাতিক্রমী উদ্যোগ

শেয়ার করুন

হাসিঘর ফাউন্ডেশনের উদ্যোগে,১-১৮ বছরের শিশুদের নামাজ ও মসজিদমূখি করার জন্য,পবিত্র রমজান একমাস মসজিদে এসে জামাআতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায়, আদায়কৃতরা হাসিঘর ফাউন্ডেশন এর পক্ষ থেকে পেয়েছে একটি মেডেল ও অন্যান্য পুরুষ্কার। আজ রবিবার আছরের নামাজের পর সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় রমজান একমাস নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশুদের মাঝে পুরুস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার,হাসিঘর ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি পি এম মোবারক,হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,হাসিঘর ফাউন্ডেশন একেএনসি উচ্চ বিদ্যালয় শাখার দলনেতা তাহমিদ কবির মাহির চৌঃ সহ সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন।এসময় ইমাম ও মুয়াজ্জিন কে উপহার প্রদান করা হয়।

নিয়মিত নামাজ আদায়কারীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠাতা ইয়াসিন সিকদার বলেন নামাজ বেহেশতের চাবিকাঠি,নামাজ আদায় করলে যেমন আল্লাহকে খুশি করা যায় ঠিক তেমনি নামাজ পড়া স্বাস্থ্যের জন্যও ভাল এটা একপ্রকার ব্যায়াম।আমরা নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করব।

উখিয়া শাখার সভাপতি পি এম মোবারক শিশুদের উদ্দেশ্যে বলেন,তোমরা যেভাবে এই রমজান একমাস নিয়মিত নামাজ আদায় করেছ,ঠিক তেমনি ভাবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করবে।

এসময় সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব হাসিঘর ফাউন্ডেশন এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

শেয়ার করুন