মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল সম্পাদক আফরিন

শেয়ার করুন

দেশের নৌ-সেক্টর নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন শিপিং রিপোর্টার্স ফোরাম’ বাংলাদেশের নতুন কার্করী কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কাজী জেবেল। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান।

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচার একটি রেষ্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হন বাংলাদেশ কণ্ঠের ফারুক খান।

এছাড়াও কমিটিতে স্থান পান যুগ্ম সম্পাদক হিসেবে প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল ২৪ এর শফিকুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো. শামছুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক জনতার কাজী মাহফুজুর রহমান শুভ, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের হাবিব রহমান এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক ভোরের কাগজের রাশেদ আলী, দৈনিক জনতার আশীস কুমার সেন, মানবজমিনের রাশিম মোল্লা ও দৈনিক আমাদের সময়ের তাওহীদুল ইসলাম।

নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল, বাংলা ট্রিবিউনের শফিকুল ইসলাম ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল তালুকদার নির্বাচনটি পরিচালনা করেন।

নতুন এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। এর আগে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির আমলে যাবতীয় কর্মকান্ড ও আয়-ব্যয়ের হিসাব পাশ করা হয়। পরে সকল সদস্যের জন্য শুভেচ্ছা উপহার ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

শেয়ার করুন