মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শনিবার কক্সবাজার আসছেন

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি শনিবার ৮ ফেব্রুয়ারী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি শনিবার ৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বেলা দেড়টার দিকে কক্সবাজার পৌঁছবেন। একইদিন তিনি কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল ময়দান) হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। পরদিন সকাল ১০’৪০ মিনিটে একটি প্রাইভেট বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহগীর আলম প্রেরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

৮ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিতব্য হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা সম্মেলন সফল করার জন্য পরিষদের জেলার কার্যকরী সভাপতি ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন