মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই(নিঃ) মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

এসময় টেকনাফের হোয়াইক্যংয়ের গিলাতলী এলাকার মৃত ইসলামের পুত্র শফিউল্লাহ (৩৫) কে আটক করা হয়।

জানা যায়, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালী কাষ্টমস এলাকায় উখিয়ামুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইকের ড্রাইভিং সিটের ডান পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্সে অভিনব কায়দার লুকানো অবস্থায় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন