৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে’ পালন


নিজস্ব প্রতিবেদক:

পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালিত হয়েছে। এই উপলক্ষে  হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের  কক্সবাজারের উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার  উদ্যোগে  মহাসড়কে  র‍্যালীর  শেষে থানা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহপুরী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড়ের মেম্বার  ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। এই সময় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আরিফ, এ টি এস আই জাহাঙ্গীরসহ এলাকার পরিবহন শ্রমিক, মালিক, চালক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় জনসাধারণ ও পথচারীদের নিয়ম মেনে পথ চলতে, যত্রতত্র রাস্তা পার না হওয়ার জন্য পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানানো হয়। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সচেতন করা হয়।
সভায়  কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও পরিবহন মালিক,চালক,হেলপার আলোচনা সভাটি সম্পন্ন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।