২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে পর্যটন স্পট গড়ে তুলতে চায় সরকার। এরই প্রেক্ষিতে শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে নাফ নদী সংলগ্ন গোলারচর এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, পরিদর্শনকালে উপদেষ্টা ছাড়াও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ ৭ জন কর্মকর্তা সঙ্গে ছিলেন।

ইউএনও আরো জানান, প্রতিনিধি দলটি গোলারচরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। পরে শাহপরীর দ্বীপ বিজিবির সাউদার্ন পয়েন্টে কিছুক্ষণ অবস্থানের পরে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট দেখেন ঘুরে দেখেন। দুপুরে তাঁরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।