মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

শাহপরীরদ্বীপে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

উদ্ধারশাহপরীরদ্বীপ সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী রবিবার রাতে জানান, গত শনিবার রাতে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির নায়েক মোঃ এলাহান মিয়ার নেতৃত্বে জওয়ানরা নাফনদী সংলগ্ন জালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবার প্যাকেটে ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লি¬ষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা।

শেয়ার করুন