মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

শাহজালালে ১৪ কেজি স্বর্ণ জব্দ

শেয়ার করুন

Gold 4
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কার্গো ফ্লাইটে গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে আসা একটি চালানের ভেতর থেকে প্রায় ১৪ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ।

মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে অবতরণ করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইট থেকে এসব জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের মধ্যে রয়েছে- এক কেজি ওজনের ১৩টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি বার। এছাড়া রয়েছে ১৮৩টি স্বর্ণের চেইন।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।

কাস্টমস অ্যাক্ট অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ১২টি স্বর্ণের চেইন এবং ১০০ গ্রামের একটি বার শুল্কমুক্তভাবে আনতে পারবে। এর চেয়ে বেশি আনলে আমদানি অনুমতিপত্র লাগে।

এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস হাউজ।

শেয়ার করুন