মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শাকিবের নায়িকা এবার মিষ্টি জান্নাত, পরপর দুই ছবি

শেয়ার করুন

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবার ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

বাস্তব জীবনের ঘটনার সঙ্গে কিছুটা মিলে যাওয়া গল্প নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনী। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিন আগে শাকিব-মিষ্টি ‘আমি নেতা হব’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

একই প্রযোজনা প্রতিষ্ঠানের এ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। শাকিব মিষ্টি ছাড়া এ সিনেমা দুটিতে আরো অভিনয় করবেন কাজী হায়াৎ, শিবা শানুসহ অনেকে।

অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন, রোমান্টিক ও দেশপ্রেমের কাহিনী নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে। এই সিনেমার মাধ্যমে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। আশা করছি কাজটি দর্শকরা পছন্দ করবেন।’

শেয়ার করুন